‘নানার দেশে খাল খনন করবেন তারেক রহমান’
ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেছেন, ‘আগামী ২৫ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানার এলাকা, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনীর পরশুরামে আসবেন প্রধানমন্ত্রী। এখানে সিলোনিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর পরশুরাম পাইলট হাইস্কুল মাঠের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
শনিবার (২ মে) ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ তথ্য জানান।
রফিকুল আলম মজনু সাংবাদিকদের বলেন, ২৫ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নিজ উপজেলা ফুলগাজীর ৮নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা বিএনপির নেতারা।