নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা

নারায়ণগঞ্জে শহরে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে টিকিট কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত দুইটি কাউন্টার হলো- চাষাঢ়া এলাকার গোল্ডেন লাইন কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা এবং খানপুরে অবস্থিত ডলফিন এক্সপ্রেস কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপ পরিদর্শক কালামের নেতৃত্বে একটি টিম। সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, নির্ধারিত মূল্যের থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগে আমরা এই অভিযান পরিচালনা করেছি। এসময় দুইটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/জেআইএম

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা

নারায়ণগঞ্জে শহরে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে টিকিট কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জরিমানাপ্রাপ্ত দুইটি কাউন্টার হলো- চাষাঢ়া এলাকার গোল্ডেন লাইন কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা এবং খানপুরে অবস্থিত ডলফিন এক্সপ্রেস কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপ পরিদর্শক কালামের নেতৃত্বে একটি টিম।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, নির্ধারিত মূল্যের থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগে আমরা এই অভিযান পরিচালনা করেছি। এসময় দুইটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow