নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ, বাবাসহ তিন ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। সোমবার (১১ মে) সকালে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় সওকত হোসেন গাজীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আব্দুল কাদের (৫০), তার তিন ছেলে মোহাম্মদ মেহেদী, সাকিব ও রাকিব। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। প্রতিবেশী মো. ফারুক জানান, সকাল ছয়টার দিকে আমরা বিকট শব্দ শুনে দেখতে পাই দগ্ধ অবস্থায় আব্দুল কাদের ও তার ছেলেসহ তাদের পরিবারে ৪ জন আগুনে ঝলসে গেছে। আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক। সরেজমিনে দেখা যায়, তাদের ঘরের আসবাবপত্র ও ফ্রিজ অক্ষত রয়েছে। তবে ঘরের দরজা জানালা বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে গেছে। স্থানীয়দের ধারণা, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে দগ্ধ হয়ে চারজন এসেছে। আব্দুল কাদেরের ৫৭ শতাংশ, তার তিন ছেলের মধ্যে মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্ত

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ, বাবাসহ তিন ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। সোমবার (১১ মে) সকালে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় সওকত হোসেন গাজীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল কাদের (৫০), তার তিন ছেলে মোহাম্মদ মেহেদী, সাকিব ও রাকিব। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

প্রতিবেশী মো. ফারুক জানান, সকাল ছয়টার দিকে আমরা বিকট শব্দ শুনে দেখতে পাই দগ্ধ অবস্থায় আব্দুল কাদের ও তার ছেলেসহ তাদের পরিবারে ৪ জন আগুনে ঝলসে গেছে। আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক।

সরেজমিনে দেখা যায়, তাদের ঘরের আসবাবপত্র ও ফ্রিজ অক্ষত রয়েছে। তবে ঘরের দরজা জানালা বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে গেছে। স্থানীয়দের ধারণা, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে দগ্ধ হয়ে চারজন এসেছে। আব্দুল কাদেরের ৫৭ শতাংশ, তার তিন ছেলের মধ্যে মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow