নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তি
নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। জানা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া উকিলপাড়া, গলাচিপা, কালিরবাজার, আমলাপাড়া, টানবাজার, কাশীপুর ও ফতুল্লা সহ আশপাশের কয়েকটি এলাকা সকাল থেকে বিদ্যুৎহীন রয়েছে। টানবাজারের ব্যবসায়ী মিজান আহমেদ বলেন, সকালে মার্কেটে গিয়ে দেখি বিদ্যুৎ নেই। তীব্র গরমে বিদ্যুৎ ছাড়া কাজ করা যায় না। পরে দোকান বন্ধ করে বাসায় গিয়ে দেখি সেখানেও বিদ্যুৎ নেই। কাশীপুরের বাসিন্দা পারভীন আক্তার বলেন, বাড়িতে গ্যাস সংযোগ নেই। রান্না চলে ইলেকট্রিক চুলাতে। সকাল থেকে বিদ্যুৎ না থাকায় খাবার কিনে খেতে হয়েছে। ফতুল্লা এলাকার বাসিন্দা কুলসুম বলেন, বিদ্যুৎ আসতে দেরি হবে এমন কোনো মাইকিং শুনিনি। এজন্য রেগুলার লোডশেডিং ভেবে পানি স্টোর করিনি। এখন বাসায় পানি নেই। অনেক কষ্ট করে সময় পার হচ্ছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেন বলেন, শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইন ত্রুটি দেখা দিয়েছে। এ কেন্দ্র থেকে যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো তা বন্ধ রয়েছে। কেন্দ্রটি পিজিসিবির আন্ডারে। তারা যখন
নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
জানা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া উকিলপাড়া, গলাচিপা, কালিরবাজার, আমলাপাড়া, টানবাজার, কাশীপুর ও ফতুল্লা সহ আশপাশের কয়েকটি এলাকা সকাল থেকে বিদ্যুৎহীন রয়েছে।
টানবাজারের ব্যবসায়ী মিজান আহমেদ বলেন, সকালে মার্কেটে গিয়ে দেখি বিদ্যুৎ নেই। তীব্র গরমে বিদ্যুৎ ছাড়া কাজ করা যায় না। পরে দোকান বন্ধ করে বাসায় গিয়ে দেখি সেখানেও বিদ্যুৎ নেই।
কাশীপুরের বাসিন্দা পারভীন আক্তার বলেন, বাড়িতে গ্যাস সংযোগ নেই। রান্না চলে ইলেকট্রিক চুলাতে। সকাল থেকে বিদ্যুৎ না থাকায় খাবার কিনে খেতে হয়েছে।
ফতুল্লা এলাকার বাসিন্দা কুলসুম বলেন, বিদ্যুৎ আসতে দেরি হবে এমন কোনো মাইকিং শুনিনি। এজন্য রেগুলার লোডশেডিং ভেবে পানি স্টোর করিনি। এখন বাসায় পানি নেই। অনেক কষ্ট করে সময় পার হচ্ছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেন বলেন, শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইন ত্রুটি দেখা দিয়েছে। এ কেন্দ্র থেকে যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো তা বন্ধ রয়েছে। কেন্দ্রটি পিজিসিবির আন্ডারে। তারা যখন ত্রুটি মেরামত করবে তখন আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তবে পিজিসিবির থেকে কখন ঠিক করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস
What's Your Reaction?