আইনজীবী বারে হামলা
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩নং ভবনে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গাসংক্রান্ত বিরোধ চলছে জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে। এই বিরোধ নিয়ে তাদের মধ্যে একাধিক ঝগড়া হয়। এ নিয়ে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খান সাতজনকে অভিযোগ করে একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করেন মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। সোমবার এই মামলায় হাজিরা দিতে এসে একপর্যায়ে জেলা আইনজীবী ভবনের ভিতরে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় জমসেদ, সাকের ও তারেক খানসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে জসীম, বেলাল, সুজন খানসহ বেশ কয়েকজনের ওপর হামলা করে। হামলায় সুজন খান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে জসিম খান জানান, আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হন। তার মধ্যে গুরুতর আহত হয়েছেন সুজন খান। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। এই ঘটনায় আমরা থানায় মামলা করব। ম
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩নং ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গাসংক্রান্ত বিরোধ চলছে জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে। এই বিরোধ নিয়ে তাদের মধ্যে একাধিক ঝগড়া হয়। এ নিয়ে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খান সাতজনকে অভিযোগ করে একটি সাধারণ ডায়েরি করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করেন মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। সোমবার এই মামলায় হাজিরা দিতে এসে একপর্যায়ে জেলা আইনজীবী ভবনের ভিতরে ঝগড়ায় লিপ্ত হয়।
এসময় জমসেদ, সাকের ও তারেক খানসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে জসীম, বেলাল, সুজন খানসহ বেশ কয়েকজনের ওপর হামলা করে। হামলায় সুজন খান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জসিম খান জানান, আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হন। তার মধ্যে গুরুতর আহত হয়েছেন সুজন খান। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। এই ঘটনায় আমরা থানায় মামলা করব।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক জানান, বিবদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসে। এক পক্ষ আরেক পক্ষের ওপর বার ভবনে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবিদের সঙ্গে কথা বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?