নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারকে কেন্দ্র করে সংঘর্ষে কুপিয়ে আহত করার দুইদিন পর সাব্বির (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির ফতুল্লা মডেল থানার পিঠালিপুল পূর্ব মামাপাড়া এলাকার বাসিন্দা ও নিহত ইস্রাফিলের ছেলে। সাব্বিরের বাবা ইস্রাফিলকেও আগে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছিলো। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সাব্বির ও সোহাগ গ্রুপের মধ্যে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সোহাগ গ্রুপের হামলায় সাব্বির আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে আসেন। এ ঘটনায় সাব্বিরের ভাই তানভীর আহম্মেদ বাদী হয়ে সোহাগ, খোকন, রাব্বিসহ সাতজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন। পরবর্তীতে গত ৪ মার্চ রাত তিনটার দিকে সাব্বির সেহরি খেতে শিবু মার্কেট এলাকায় গেলে সোহাগ গ্রুপের সদস্যরা তার ওপর আবারও হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্বজনরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন

নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারকে কেন্দ্র করে সংঘর্ষে কুপিয়ে আহত করার দুইদিন পর সাব্বির (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাব্বির ফতুল্লা মডেল থানার পিঠালিপুল পূর্ব মামাপাড়া এলাকার বাসিন্দা ও নিহত ইস্রাফিলের ছেলে। সাব্বিরের বাবা ইস্রাফিলকেও আগে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছিলো।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি সাব্বির ও সোহাগ গ্রুপের মধ্যে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সোহাগ গ্রুপের হামলায় সাব্বির আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে আসেন। এ ঘটনায় সাব্বিরের ভাই তানভীর আহম্মেদ বাদী হয়ে সোহাগ, খোকন, রাব্বিসহ সাতজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন।

পরবর্তীতে গত ৪ মার্চ রাত তিনটার দিকে সাব্বির সেহরি খেতে শিবু মার্কেট এলাকায় গেলে সোহাগ গ্রুপের সদস্যরা তার ওপর আবারও হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্বজনরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, মাদক কারবারকে কেন্দ্র করে দুদিন আগে সাব্বিরকে কুপিয়ে আহত করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow