নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় স্বামী মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী ফতুল্লার গোগনগর এলাকার বাড়ৈরটেকের মৃত মোকসেদ আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২০ নভেম্বর ফতুল্লার কাশিপুরের হাজিপাড়া এলাকায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্ত্রী ফাতেমা আক্তার রেখার সঙ্গে মোক্তার আলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেন তিনি। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, ঘটনার পর নিহতের মা বাদি হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ মোক্তার আলীকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ, উপস্থাপিত আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায়
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় স্বামী মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী ফতুল্লার গোগনগর এলাকার বাড়ৈরটেকের মৃত মোকসেদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২০ নভেম্বর ফতুল্লার কাশিপুরের হাজিপাড়া এলাকায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্ত্রী ফাতেমা আক্তার রেখার সঙ্গে মোক্তার আলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেন তিনি।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, ঘটনার পর নিহতের মা বাদি হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ মোক্তার আলীকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ, উপস্থাপিত আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।
What's Your Reaction?