নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সাত দালাল আটক, কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বের র‍্যাব-১১ এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃতরা হলেন- বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)। জানা গেছে, আটককৃতের মধ্যে চারজনকে ১০ দিনের এবং ৩ জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আটক প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। অভিযানকালে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। মো. আকাশ/কেএইচকে/জেআইএম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সাত দালাল আটক, কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বের র‍্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলেন- বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)।

জানা গেছে, আটককৃতের মধ্যে চারজনকে ১০ দিনের এবং ৩ জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আটক প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

অভিযানকালে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

মো. আকাশ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow