নারী ইস্যুতে বহিষ্কার হলেন জামায়াত নেতা
সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে সম্পৃক্ত থাকায় বগুড়ার ধুনট উপজেলার জামায়াত নেতা মোশাররফ হোসেন বহিষ্কার হয়েছেন। শনিবার (১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মোশাররফ উপজেলার নিমগাছি ইউনিয়নের ৬ ওয়ার্ডের ইউপি সদস্য ও জয়সিং গ্রামের খলিলুর রহমানের ছেলে। বিবৃতিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও উল্লেখ নেই সুনির্দিষ্ট কারণ। ৩০ জুলাই জামায়াতের বগুড়া জেলা কর্মপরিষদ বৈঠকের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (২ আগস্ট) কি কারণে দল এমন সিদ্ধান্ত নিলো তা জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি মোশাররফ। তবে স্থানীয় সূত্রে জানায়, তার বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। পরে সেই নারীকে তিনি বিয়ে করার চেষ্টা করেন। জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ বললেন, তিনি একজন নারীকে বিয়ে করতে চান। কিন্তু তার বিষয়টি দলীয় শৃঙ্খলার সঙ্গে যায় না বলে সংগঠনের মনে হয়েছে । বিষয়টি নিয়ে তদন্ত করলে সত্যতা পাওয়া যায়। তাই সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। এএইচ/এএসএম
সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে সম্পৃক্ত থাকায় বগুড়ার ধুনট উপজেলার জামায়াত নেতা মোশাররফ হোসেন বহিষ্কার হয়েছেন।
শনিবার (১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মোশাররফ উপজেলার নিমগাছি ইউনিয়নের ৬ ওয়ার্ডের ইউপি সদস্য ও জয়সিং গ্রামের খলিলুর রহমানের ছেলে।
বিবৃতিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও উল্লেখ নেই সুনির্দিষ্ট কারণ। ৩০ জুলাই জামায়াতের বগুড়া জেলা কর্মপরিষদ বৈঠকের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২ আগস্ট) কি কারণে দল এমন সিদ্ধান্ত নিলো তা জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি মোশাররফ। তবে স্থানীয় সূত্রে জানায়, তার বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। পরে সেই নারীকে তিনি বিয়ে করার চেষ্টা করেন।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ বললেন, তিনি একজন নারীকে বিয়ে করতে চান। কিন্তু তার বিষয়টি দলীয় শৃঙ্খলার সঙ্গে যায় না বলে সংগঠনের মনে হয়েছে । বিষয়টি নিয়ে তদন্ত করলে সত্যতা পাওয়া যায়। তাই সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে।
এএইচ/এএসএম
What's Your Reaction?