নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনৈতিকদের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এসময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আন্তর্জাতিকবিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। আরও পড়ুন মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা। সাক্ষাতে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মাধ্যমে ইউর

নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনৈতিকদের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

এসময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আন্তর্জাতিকবিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

সাক্ষাতে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করে।

এনএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow