নাৎসি স্টাইলে সালাম, টটেনহ্যামকে উয়েফার জরিমানা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সমর্থকদের নাৎসি স্টাইলে সালাম প্রদর্শনের ঘটনায় শাস্তির মুখে পড়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ক্লাবটিকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে এবং এক ম্যাচের জন্য অ্যাওয়ে সমর্থকদের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে শাস্তিটি কার্যকর হবে না। এর পাশাপাশি মাঠে সমর্থকদের নানা বস্তু নিক্ষেপের ঘটনায় টটেনহ্যামকে আরও ২ হাজার ২৫০ ইউরো জরিমানা গুনতে হবে। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ চলাকালে একদল টটেনহ্যাম সমর্থক নাৎসি স্টাইলে সালাম প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে উয়েফা শাস্তি ঘোষণা করে। ক্লাব কর্তৃপক্ষও স্বীকার করেছে, কিছু সমর্থক এমন আচরণ করেছিলেন। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিলো টটেনহ্যাম। শাস্তির প্রতিক্রিয়ায় টটেনহ্যাম এক বিবৃতিতে জানায়, তারা উয়েফার তদন্তে পূর্ণ সহযোগিতা করেছে এবং ঘটনার রাতে জার্মান পুলিশ ও পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশের সঙ্গেও কাজ করেছে। ক্লাব নিশ্চিত করেছে, নাৎসি

নাৎসি স্টাইলে সালাম, টটেনহ্যামকে উয়েফার জরিমানা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সমর্থকদের নাৎসি স্টাইলে সালাম প্রদর্শনের ঘটনায় শাস্তির মুখে পড়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ক্লাবটিকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে এবং এক ম্যাচের জন্য অ্যাওয়ে সমর্থকদের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে শাস্তিটি কার্যকর হবে না।

এর পাশাপাশি মাঠে সমর্থকদের নানা বস্তু নিক্ষেপের ঘটনায় টটেনহ্যামকে আরও ২ হাজার ২৫০ ইউরো জরিমানা গুনতে হবে।

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ চলাকালে একদল টটেনহ্যাম সমর্থক নাৎসি স্টাইলে সালাম প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে উয়েফা শাস্তি ঘোষণা করে। ক্লাব কর্তৃপক্ষও স্বীকার করেছে, কিছু সমর্থক এমন আচরণ করেছিলেন। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিলো টটেনহ্যাম।

শাস্তির প্রতিক্রিয়ায় টটেনহ্যাম এক বিবৃতিতে জানায়, তারা উয়েফার তদন্তে পূর্ণ সহযোগিতা করেছে এবং ঘটনার রাতে জার্মান পুলিশ ও পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশের সঙ্গেও কাজ করেছে। ক্লাব নিশ্চিত করেছে, নাৎসি সালাম প্রদর্শনকারী তিনজন সমর্থককে শনাক্ত করা হয়েছে এবং ক্লাবের শাস্তি ও নিষেধাজ্ঞা নীতিমালা অনুযায়ী তাদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিবৃতিতে টটেনহ্যাম আরও জানায়, তারা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং তাই সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাবের মতে, ওই রাতে কিছু কথিত সমর্থকের নিন্দনীয় আচরণ কখনোই টটেনহ্যাম ও তাদের প্রকৃত সমর্থকদের মূল্যবোধের প্রতিফলন নয়।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow