নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল শিশুর লাশ 

ফেনীর দাগনভূঁইয়ায় অপহরণের অভিযোগে নিখোঁজ হওয়া ১৮ মাস বয়সী শিশু হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমানুল্লাহপুর দাসপাড়ার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাসানের বাবা তারেক রহমান চাঁদপুরের বাসিন্দা। তারা দাগনভূঁইয়া পৌর এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। শিশুটির মা নিপু জানান, শনিবার (৯ মে) দুপুরে হাসান বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার টাকা দিতে রাজি হলেও পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল শিশুর লাশ 

ফেনীর দাগনভূঁইয়ায় অপহরণের অভিযোগে নিখোঁজ হওয়া ১৮ মাস বয়সী শিশু হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমানুল্লাহপুর দাসপাড়ার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হাসানের বাবা তারেক রহমান চাঁদপুরের বাসিন্দা। তারা দাগনভূঁইয়া পৌর এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

শিশুটির মা নিপু জানান, শনিবার (৯ মে) দুপুরে হাসান বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার টাকা দিতে রাজি হলেও পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow