নিখোঁজের দুদিন পর মিলল জান্নাতুলের নিথর দেহ
নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর জান্নাতুল নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৬ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু জান্নাতুল (৬) ওই এলাকার কৃষক আসাদ মিয়ার মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুল গত সোমবার (৪ এপ্রিল) বিকেল থেকে নিখোঁজ ছিল। ওইদিন থেকেই পরিবার ও এলাকাবাসী সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ে তল্লাশি চালানো হয়, তবে কোথাও তার সন্ধান মেলেনি। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। স্থানীয়দের দাবি, যে অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে তা স্বাভাবিক নয়। মরদেহের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, ঘ
নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর জান্নাতুল নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৬ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু জান্নাতুল (৬) ওই এলাকার কৃষক আসাদ মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুল গত সোমবার (৪ এপ্রিল) বিকেল থেকে নিখোঁজ ছিল। ওইদিন থেকেই পরিবার ও এলাকাবাসী সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ে তল্লাশি চালানো হয়, তবে কোথাও তার সন্ধান মেলেনি। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয়দের দাবি, যে অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে তা স্বাভাবিক নয়। মরদেহের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
What's Your Reaction?