নিজ দোকান থেকে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আজিমুল ইসলাম আজিম (৪০) নামে এক ব্যবসায়ীকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের ‘মেসার্স শীতল ফ্যাশন’ নামের দোকানের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। আহত ব্যবসায়ী আজিমুল ইসলাম শহরের হোসেনপুর মহল্লার মো. রবিউল আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে আজিম প্রতিদিনের মতোই তার দোকান খোলেন। ওই সময় মার্কেটের অধিকাংশ দোকানই বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে পাশের লোকজন আজিমের দোকানের বন্ধ সাঁটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখেন। সন্দেহ হলে স্থানীয়রা সাটার খুলে ভেতরে ঢুকে আজিমকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকি

নিজ দোকান থেকে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আজিমুল ইসলাম আজিম (৪০) নামে এক ব্যবসায়ীকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের ‘মেসার্স শীতল ফ্যাশন’ নামের দোকানের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। আহত ব্যবসায়ী আজিমুল ইসলাম শহরের হোসেনপুর মহল্লার মো. রবিউল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে আজিম প্রতিদিনের মতোই তার দোকান খোলেন। ওই সময় মার্কেটের অধিকাংশ দোকানই বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে পাশের লোকজন আজিমের দোকানের বন্ধ সাঁটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখেন। সন্দেহ হলে স্থানীয়রা সাটার খুলে ভেতরে ঢুকে আজিমকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ দোকানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছেন তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, আবার কারও মতে ঋণের দায়ে তিনি নিজে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তবে বিষয়টি পুরোপুরি তদন্ত না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow