নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করলেন এসএমপি কমিশনার
নানা সমালোচনার মুখে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা জারির ৪৮ ঘণ্টার আগেই প্রত্যাহার করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে আগের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জারি গণবিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সিলেট মহানগরীর সর্বসাধারণকে বিষয়টি অবগত করা হয়।
এতে স্বাক্ষর করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
এর আগে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়ে এসএমপির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিষয়টি প্রকাশের পর সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এসএমপি।