নির্বাচনী মিছিলে এসে প্রাণ গেল দুই সমর্থকের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর শেষ দিনের মিছিল করতে এসে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের শেষ সময়ে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- সদর উপজেলার সেলিমপুর ইউনিয়নের চর পাকুল্যা গ্রামের জোনাব আলী ও একই ইউনিয়নের ছোনাট গ্রামের জিয়াউর রহমান।  জানা যায়, ছোনাট গ্রামের জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি হার্ট এবং ডায়াবেটিসে ভুগছিলেন।  এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আজকে আমার গণমিছিল ছিল। সেই মিছিলে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের অলি-গলির হাজার হাজার মানুষ সমবেত হয়। সেখানে আমার দুইজন কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এ অবস্থায় তাদের পরিবারের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। সদর থানায় অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, নিহত দু’জনেই বয়স্ক এবং অসুস্থ ছিলেন। এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি। 

নির্বাচনী মিছিলে এসে প্রাণ গেল দুই সমর্থকের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর শেষ দিনের মিছিল করতে এসে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের শেষ সময়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার সেলিমপুর ইউনিয়নের চর পাকুল্যা গ্রামের জোনাব আলী ও একই ইউনিয়নের ছোনাট গ্রামের জিয়াউর রহমান। 

জানা যায়, ছোনাট গ্রামের জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি হার্ট এবং ডায়াবেটিসে ভুগছিলেন। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আজকে আমার গণমিছিল ছিল। সেই মিছিলে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের অলি-গলির হাজার হাজার মানুষ সমবেত হয়। সেখানে আমার দুইজন কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এ অবস্থায় তাদের পরিবারের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

সদর থানায় অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, নিহত দু’জনেই বয়স্ক এবং অসুস্থ ছিলেন। এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow