নিজ আসনে ভোট দিতে পারবেন না স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন জিরুনা ত্রিপুরা। তবে প্রার্থী হলেও ভোটের দিন নিজ প্রতীকে ভোট দিতে পারবেন না তিনি। কারণ তিনি খাগড়াছড়ি জেলার ভোটার নন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জিরুনা ত্রিপুরা চট্টগ্রাম জেলার ভোটার। ফলে আইন অনুযায়ী খাগড়াছড়ি আসনে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই। জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, সংশ্লিষ্ট আসনের ভোটার না হওয়ায় তিনি এখানে ভোট দিতে পারবেন না। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়। এরপর থেকেই তিনি স্থানীয় রাজনীতিতে আলোচনায় আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি আসনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ বিষয়ে জিরুনা ত্রিপুরার সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা বক্তব্য পাওয়া যায়নি। প্রবীর সুমন/এএইচ/এএসএম

নিজ আসনে ভোট দিতে পারবেন না স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন জিরুনা ত্রিপুরা। তবে প্রার্থী হলেও ভোটের দিন নিজ প্রতীকে ভোট দিতে পারবেন না তিনি। কারণ তিনি খাগড়াছড়ি জেলার ভোটার নন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জিরুনা ত্রিপুরা চট্টগ্রাম জেলার ভোটার। ফলে আইন অনুযায়ী খাগড়াছড়ি আসনে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, সংশ্লিষ্ট আসনের ভোটার না হওয়ায় তিনি এখানে ভোট দিতে পারবেন না।

জুলাই আন্দোলন পরবর্তী সময়ে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়। এরপর থেকেই তিনি স্থানীয় রাজনীতিতে আলোচনায় আসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি আসনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ বিষয়ে জিরুনা ত্রিপুরার সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা বক্তব্য পাওয়া যায়নি।

প্রবীর সুমন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow