দলের সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিল জামায়াত
জাতীয় সংসদে নিজেদের ভূমিকা জোরদার করতে দলের নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দুই দিনের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব ও বিরোধী দলের কৌশলগত ভূমিকা তুলে ধরা হয়েছে। জামায়াত এই কর্মশালার নাম দিয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে একটি সৃজনশীল ও গ্রহণযোগ্য ভূমিকা পালনের লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় সংসদে নিজেদের ভূমিকা জোরদার করতে দলের নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দুই দিনের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এতে দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব ও বিরোধী দলের কৌশলগত ভূমিকা তুলে ধরা হয়েছে।
জামায়াত এই কর্মশালার নাম দিয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে একটি সৃজনশীল ও গ্রহণযোগ্য ভূমিকা পালনের লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
What's Your Reaction?