রমজানে ভিক্ষুক দমনে পুলিশের বড় অভিযান

পবিত্র রমজান মাসে ভিক্ষাবৃত্তি রোধে বিশেষ অভিযান শুরু করেছে আরব আমিরাতের শারজাহ পুলিশ। ‘ভিক্ষাবৃত্তি অপরাধ, দান দায়িত্ব’ স্লোগানে পরিচালিত এই সচেতনতামূলক কর্মসূচির লক্ষ্য জনসচেতনতা বাড়ানো এবং দায়িত্বশীলভাবে দান করতে উদ্বুদ্ধ করা। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শারজাহ পুলিশের নিরাপত্তা গণমাধ্যম বিভাগ ও ভিক্ষাবৃত্তি দমন কমিটির যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্ষাবৃত্তি ও এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে জনগণকে সচেতন করাই মূল উদ্দেশ্য। ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত অভিযান চলবে। পুলিশ বলেছে, রমজানে দান খয়রাতের প্রবণতা বেড়ে যায়। এ সুযোগে কিছু ব্যক্তি অবৈধ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করে। পাশাপাশি আবাসিক এলাকা ও বিপণিকেন্দ্রে অনুমতিবিহীন ভ্রাম্যমাণ বিক্রেতাদের উপস্থিতিও বাড়ে, যা নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আবেগতাড়িত আবেদন করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা ব্যক্তিদের অর্থ না দেওয়ার অনুরোধ করা হয়েছে। বরং সরকার অনুমোদিত দাতব্য সংস্থা ও মানবিক প্রতিষ্ঠান

রমজানে ভিক্ষুক দমনে পুলিশের বড় অভিযান

পবিত্র রমজান মাসে ভিক্ষাবৃত্তি রোধে বিশেষ অভিযান শুরু করেছে আরব আমিরাতের শারজাহ পুলিশ। ‘ভিক্ষাবৃত্তি অপরাধ, দান দায়িত্ব’ স্লোগানে পরিচালিত এই সচেতনতামূলক কর্মসূচির লক্ষ্য জনসচেতনতা বাড়ানো এবং দায়িত্বশীলভাবে দান করতে উদ্বুদ্ধ করা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শারজাহ পুলিশের নিরাপত্তা গণমাধ্যম বিভাগ ও ভিক্ষাবৃত্তি দমন কমিটির যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্ষাবৃত্তি ও এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে জনগণকে সচেতন করাই মূল উদ্দেশ্য। ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত অভিযান চলবে।

পুলিশ বলেছে, রমজানে দান খয়রাতের প্রবণতা বেড়ে যায়। এ সুযোগে কিছু ব্যক্তি অবৈধ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করে। পাশাপাশি আবাসিক এলাকা ও বিপণিকেন্দ্রে অনুমতিবিহীন ভ্রাম্যমাণ বিক্রেতাদের উপস্থিতিও বাড়ে, যা নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আবেগতাড়িত আবেদন করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা ব্যক্তিদের অর্থ না দেওয়ার অনুরোধ করা হয়েছে। বরং সরকার অনুমোদিত দাতব্য সংস্থা ও মানবিক প্রতিষ্ঠানের মাধ্যমে দান করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের শারজাহে প্রতি বছর রমজানকে ঘিরে ভিক্ষাবৃত্তি দমনে বিশেষ নজরদারি চালানো হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow