নির্বাচন কমিশনে পুলিশ, অ্যাডভোকেট, সচিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করে বিসিবি। বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আসন্ন নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। এছাড়া কমিশনের সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ. বি. এম. এহসানুল মামুন। বিসিবি জানিয়েছে, গঠিত নির্বাচন কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসরণ করে ২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের সকল প্রয়োজনীয় কার্যক্রম তদারকিও সম্পন্ন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন তাদের হাতে ৯০ দিন সময় থাকলেও ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে চান।

নির্বাচন কমিশনে পুলিশ, অ্যাডভোকেট, সচিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আসন্ন নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম।

এছাড়া কমিশনের সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ. বি. এম. এহসানুল মামুন।

বিসিবি জানিয়েছে, গঠিত নির্বাচন কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসরণ করে ২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের সকল প্রয়োজনীয় কার্যক্রম তদারকিও সম্পন্ন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন তাদের হাতে ৯০ দিন সময় থাকলেও ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে চান। সেদিকেই এগোচ্ছে তামিমের বোর্ড।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow