নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় একটি নির্মাণাধীন ৬ তলা ভবনে কাজ করার সময় পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) বেলা ১১টায় উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতেরা হলেন, নির্মাণ শ্রমিক সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া ও আনিসের বাড়ি রাজশাহী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সকালে ছয়তলা ভবনে প্লাস্টারের কাজ শুরু করেন ছয় শ্রমিক। ওইসময় রেলিংয়ে কাজ করার সময় সিয়াম ও আনিস রেলিং ভেঙে নিচে মাচায় পড়ে। মাচাটিও ভেঙে পড়লে তারা নিচে পড়ে যায়। অন্য কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। শ্রমিক জুনাইদ ইসলাম বলেন, আমরা ভবনের ভেতরে কাজ করাছিলাম। আনিস ও সিয়াম ভবনের বাইরে ৫ম তলায় মাচাংয়ে দাঁড়িয়ে কাজ করছিল। হঠাৎ শব্দ শুনে আমরা বের হয়ে দেখি তারা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। পরে আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, একজন আগেই মারা যায় ও অপরজন হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যে মারা যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় একটি নির্মাণাধীন ৬ তলা ভবনে কাজ করার সময় পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) বেলা ১১টায় উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতেরা হলেন, নির্মাণ শ্রমিক সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া ও আনিসের বাড়ি রাজশাহী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সকালে ছয়তলা ভবনে প্লাস্টারের কাজ শুরু করেন ছয় শ্রমিক। ওইসময় রেলিংয়ে কাজ করার সময় সিয়াম ও আনিস রেলিং ভেঙে নিচে মাচায় পড়ে। মাচাটিও ভেঙে পড়লে তারা নিচে পড়ে যায়। অন্য কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। শ্রমিক জুনাইদ ইসলাম বলেন, আমরা ভবনের ভেতরে কাজ করাছিলাম। আনিস ও সিয়াম ভবনের বাইরে ৫ম তলায় মাচাংয়ে দাঁড়িয়ে কাজ করছিল। হঠাৎ শব্দ শুনে আমরা বের হয়ে দেখি তারা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। পরে আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, একজন আগেই মারা যায় ও অপরজন হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যে মারা যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow