নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাকারিয়া হাসান জিলহান নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে এমন ক্ষত ছিল যে, স্যালাইন দেওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছিল না। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’ এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে আহতের ছবি, ভিডিও ও বার্তা পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এম মাঈন উদ্দিন/এসআর/এমএস

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাকারিয়া হাসান জিলহান নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার (১৬ মে) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে এমন ক্ষত ছিল যে, স্যালাইন দেওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছিল না। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে আহতের ছবি, ভিডিও ও বার্তা পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এম মাঈন উদ্দিন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow