নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশির হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশি ও ইতালীয়দের মধ্যে। নিহতদের স্মরণে রোমে স্থানীয় ইতালীয় নাগরিক, প্রতিবেশী এবং বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তারা নিহত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আহত ছেলের দ্রুত সুস্থতা কামনা করেন। বক্তারা বলেন, এ নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর বেদনার। তারা দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত সপ্তাহে রোমের পশ্চিমাঞ্চলের একটি বাসায় ধারালো অস্ত্রের হামলায় বাংলাদেশি দম্পতি এবং তাদের ছোট কন্যাসন্তান নিহত হন। পরিবারের আরেক সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। রোমের এই মোমবাতি প্রজ্বলন কর্ম
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশির হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশি ও ইতালীয়দের মধ্যে। নিহতদের স্মরণে রোমে স্থানীয় ইতালীয় নাগরিক, প্রতিবেশী এবং বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তারা নিহত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আহত ছেলের দ্রুত সুস্থতা কামনা করেন।
বক্তারা বলেন, এ নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর বেদনার। তারা দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত সপ্তাহে রোমের পশ্চিমাঞ্চলের একটি বাসায় ধারালো অস্ত্রের হামলায় বাংলাদেশি দম্পতি এবং তাদের ছোট কন্যাসন্তান নিহত হন। পরিবারের আরেক সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে।
রোমের এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি প্রমাণ করেছে, মানবতার কোনো জাতি বা ভাষা নেই। শোকের এই মুহূর্তে ইতালীয় ও বাংলাদেশিরা একসঙ্গে দাঁড়িয়ে নিহত পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
What's Your Reaction?