নীলফামারীতে এক শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭

নীলফামারীর জলঢাকায় শিয়ালের কামড়ে এক বৃদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙা এলাকার জামিয়ার হোসেন (৬৫), তোফাজ্জল হোসেন (৫৫), জলিল মিয়া (৫০) ও জমসেদ আলী (৪৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেন দুপুরের দিকে নিজের জমিতে গরুর খাবারের জন্য ভুট্টা গাছের পাতা সংগ্রহ করতে যান। এ সময় ভুট্টার ক্ষেত থেকে একটি শিয়াল আকস্মিকভাবে তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধারে এগিয়ে আসলে শিয়ালটি তাদের ওপরও আক্রমণ চালিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা জানান, শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়

নীলফামারীতে এক শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭

নীলফামারীর জলঢাকায় শিয়ালের কামড়ে এক বৃদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙা এলাকার জামিয়ার হোসেন (৬৫), তোফাজ্জল হোসেন (৫৫), জলিল মিয়া (৫০) ও জমসেদ আলী (৪৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেন দুপুরের দিকে নিজের জমিতে গরুর খাবারের জন্য ভুট্টা গাছের পাতা সংগ্রহ করতে যান। এ সময় ভুট্টার ক্ষেত থেকে একটি শিয়াল আকস্মিকভাবে তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধারে এগিয়ে আসলে শিয়ালটি তাদের ওপরও আক্রমণ চালিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা জানান, শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজন গুরুতর আহত থাকায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow