নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে চান রাফিনহা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডা থেকে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জেতাতে ভালো ভূমিকা রাখতে পারেন নেইমার- এমনটাই মনে করছেন বার্সেলোনা স্ট্রাইকার রাফিনহা। বার্সেলোনার ব্রাজিলিয়ান এই তারকা সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন, যা সরাসরি বার্তা হিসেবে যায় কোচ কার্লো আনচেলত্তির কাছে, যিনি সর্বশেষ বারও নেইমারকে ব্রাজিল জাতীয় দলে ডাকেননি। এই সপ্তাহে নেইমারের জন্য দুঃসংবাদ আসে, যখন কোচ আনচেলত্তি ঘোষণা করেন যে, নেইমারকে তিনি শুধুমাত্র তখনই ডাকবেন যখন তার ফিটনেস শতভাগ নিশ্চিত হবে। এর ফলে নেইমারের বিশ্বের মিডিয়ায় শীর্ষ সংবাদ হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ‘নেইমারকে ব্রাজিল দলে চাই’- কথাটা ট্রেন্ডিং হয়ে উঠেছে। একই সঙ্গে ইউরোপের অন্যতম সেরা ফর্মে থাকা ফুটবলারদের মধ্যে একজন তাকে অপ্রত্যাশিত সমর্থন জুগিয়েছেন। বার্সেলোনা সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে হারিয়ে ইউরোপা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। যেখানে জোড়া গোল করেন রাফিনহা। ম্যাচ শেষে টিএনটি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে রাফিনহা নেইমারের দলের বাইরে থাকার বিষয়ে প্রশ্নের জবাব দেন। সেখানে তিনি বলেন, ‘আমি আশা করি, তাকে (নে

নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে চান রাফিনহা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডা থেকে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জেতাতে ভালো ভূমিকা রাখতে পারেন নেইমার- এমনটাই মনে করছেন বার্সেলোনা স্ট্রাইকার রাফিনহা। বার্সেলোনার ব্রাজিলিয়ান এই তারকা সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন, যা সরাসরি বার্তা হিসেবে যায় কোচ কার্লো আনচেলত্তির কাছে, যিনি সর্বশেষ বারও নেইমারকে ব্রাজিল জাতীয় দলে ডাকেননি।

এই সপ্তাহে নেইমারের জন্য দুঃসংবাদ আসে, যখন কোচ আনচেলত্তি ঘোষণা করেন যে, নেইমারকে তিনি শুধুমাত্র তখনই ডাকবেন যখন তার ফিটনেস শতভাগ নিশ্চিত হবে। এর ফলে নেইমারের বিশ্বের মিডিয়ায় শীর্ষ সংবাদ হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ‘নেইমারকে ব্রাজিল দলে চাই’- কথাটা ট্রেন্ডিং হয়ে উঠেছে। একই সঙ্গে ইউরোপের অন্যতম সেরা ফর্মে থাকা ফুটবলারদের মধ্যে একজন তাকে অপ্রত্যাশিত সমর্থন জুগিয়েছেন।

বার্সেলোনা সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে হারিয়ে ইউরোপা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। যেখানে জোড়া গোল করেন রাফিনহা। ম্যাচ শেষে টিএনটি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে রাফিনহা নেইমারের দলের বাইরে থাকার বিষয়ে প্রশ্নের জবাব দেন।

সেখানে তিনি বলেন, ‘আমি আশা করি, তাকে (নেইমারকে) বিশ্বকাপ ২০২৬-এ দেখতে পাব। সে একজন অসাধারণ খেলোয়াড়। মাঠে তার দক্ষতা বা সে কী করতে পারে, তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। সে একটি ম্যাচের ভাগ্য, এমনকি একটি বিশ্বকাপেরও ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। একজন ভক্ত হিসেবে, মাঠের ভেতরে ও বাইরে, আমি আশা করি নেইমারকে আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সি পরতে এবং আমাদের সাথে বিশ্বকাপ খেলতে দেখব।’

নেইমার ২০২৩ সাল থেকে ব্রাজিল দলের জন্য খেলেননি, যখন তিনি উরুগুয়ের বিপক্ষে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের সময় গুরুতর আঘাত পান। পরবর্তী সময়ে চলমান আঘাতের সমস্যার কারণে তিনি দলের সঙ্গে যুক্ত হননি। আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে কোনো দলে ডাকেননি।

অনেক ভক্তের বিশ্বাস, নেইমারের যোগ্যতা এখনও যথেষ্ট এবং তিনি দলে থাকা উচিত। তবে এখনো দেখতে হবে, তিনি তার শেষ ফিফা বিশ্বকাপে খেলতে পারবেন কি না এবং শেষ পর্যন্ত স্কোয়াডে স্থান পাবেন কি না।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow