নেতাকর্মীরা অপকর্মের সঙ্গে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ব্যবসায়ীদের সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে ব্যবসা করতে পারে এবং কোনো ধরনের চাঁদা, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি না করতে পারে সে জন্য আপনাদের পাশে বিএনপি রয়েছে।  তিনি বলেন, চাঁদাবাজদের ব্যাপারে আপনারা আমাদের তথ্য দেবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি দলের কোনো নেতাকর্মীও যদি এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে দ্বিগুণ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নরসিংদী ক্লাবে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ নির্বাচনের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সবগুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। প্রমাণ করতে চাই, জনগণের কল্যাণে এ সরকার কাজ করছে। এটা জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে এ সরকারের দায়বদ্ধতা ও

নেতাকর্মীরা অপকর্মের সঙ্গে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ব্যবসায়ীদের সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে ব্যবসা করতে পারে এবং কোনো ধরনের চাঁদা, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি না করতে পারে সে জন্য আপনাদের পাশে বিএনপি রয়েছে। 

তিনি বলেন, চাঁদাবাজদের ব্যাপারে আপনারা আমাদের তথ্য দেবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি দলের কোনো নেতাকর্মীও যদি এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে দ্বিগুণ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নরসিংদী ক্লাবে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ নির্বাচনের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সবগুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। প্রমাণ করতে চাই, জনগণের কল্যাণে এ সরকার কাজ করছে। এটা জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে এ সরকারের দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে। 

তিনি আরও বলেন, কথিত ফ্যাসিস্ট সরকার একটি অনির্বাচিত সরকার ছিল, জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, দিনের ভোট রাতে করে গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। যার কারণে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতাও ছিল না। তারা লুটপাট, দুর্নীতি, অন্যায় অত্যাচার, নিপীড়ন-নির্যাতন, গুম-খুন, হামলা-মামলায় জড়িত ছিল। 

সংসদ সদস্য বলেন, কথিত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে না শুধু, একদম খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। ধ্বংসস্তূপ থেকেই আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার ও আমাদের নেতা তারেক রহমান দেশকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।

নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. আব্দুলাহ আল-ফারুকসহ বিএনপির নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow