নেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে নিজের মায়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছুরিকাঘাতে গুরুতর আহত ওই মা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিমপাড়া মহল্লায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজন নামের ওই যুবক নেশার জন্য তার মা সাজেদা বেগমের কাছে ৫০০ টাকা দাবি করে। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষোভে ফেটে পড়ে সে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের পেটে আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত রাজনকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেজাউল করিম রেজা/কেএইচকে/জেআইএম

নেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে নিজের মায়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছুরিকাঘাতে গুরুতর আহত ওই মা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিমপাড়া মহল্লায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজন নামের ওই যুবক নেশার জন্য তার মা সাজেদা বেগমের কাছে ৫০০ টাকা দাবি করে। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষোভে ফেটে পড়ে সে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের পেটে আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত রাজনকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow