নোয়াখালী স্কুলছাত্রী আদিতা হত্যা মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় শিক্ষক আবদুর রহিম রনিকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে। তিনি বলেন, মামলায় ৪১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক শাস্তির রায় দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন। তিনি জাগো নিউজকে বলেন, এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নিহত আদিতার মা স্কুল শিক্ষিকা রাজিয়া সুলতানা আদালত পাড়ায় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি রায়ে সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন নিম্ন আদালতের এ রায় বহাল থাকে, সেই প্রার্থনা করছি। আমি আসামির ফাঁসি কার্যকর চাই। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে নো

নোয়াখালী স্কুলছাত্রী আদিতা হত্যা মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় শিক্ষক আবদুর রহিম রনিকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন।

ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে।

তিনি বলেন, মামলায় ৪১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক শাস্তির রায় দিয়েছেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন। তিনি জাগো নিউজকে বলেন, এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

নিহত আদিতার মা স্কুল শিক্ষিকা রাজিয়া সুলতানা আদালত পাড়ায় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি রায়ে সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন নিম্ন আদালতের এ রায় বহাল থাকে, সেই প্রার্থনা করছি। আমি আসামির ফাঁসি কার্যকর চাই।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা এবং দুই হাত ও পায়ের রগ কাটা ছিল। এ ঘটনায় অদিতার মা রাজিয়া সুলতানা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়। রনি পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও বালিশসহ বিভিন্ন আলামত জব্দ করে।

অদিতা হত্যাকাণ্ডের পর নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ঘাতকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর এ রায়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow