নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর

নৌপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে যাত্রীসেবা নিশ্চিত করতে গৃহীত প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে তিনি এদিন এই ঘাট পরিদর্শন করেন। এসময় তিনি শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-ষাটনল-মোহনপুর-এখলাসপুর-চাঁদপুর এবং শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-বরিশাল নৌপথে তিনটি যাত্রীবাহী লঞ্চ চলাচলের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর

নৌপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে যাত্রীসেবা নিশ্চিত করতে গৃহীত প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে তিনি এদিন এই ঘাট পরিদর্শন করেন।

এসময় তিনি শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-ষাটনল-মোহনপুর-এখলাসপুর-চাঁদপুর এবং শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-বরিশাল নৌপথে তিনটি যাত্রীবাহী লঞ্চ চলাচলের উদ্বোধন করেন।

jagonews24

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বন্দর ও পরিবহনের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এমডিএএ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow