নৌবাহিনীর অভিযানে ৩ হাজার লিটার মজুত ডিজেলসহ আটক ১

নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৩ হাজার লিটার ডিজেলসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. মহিউদ্দিন (৪৫)। শনিবার (২৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আইএসপিআর জানায়, গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দিনগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর অভিযানে জব্দ করা ডিজেল/ছবি: সংগৃহীত অভিযানকালে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন এলাকা থেকে মজুত করা ১৫টি ব্যারেলে মোট ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে মো. মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুত বা পাচার কার্যক্রম কঠোরভাবে দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ ধরন

নৌবাহিনীর অভিযানে ৩ হাজার লিটার মজুত ডিজেলসহ আটক ১

নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৩ হাজার লিটার ডিজেলসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. মহিউদ্দিন (৪৫)।

শনিবার (২৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর জানায়, গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দিনগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

jagonews24নৌবাহিনীর অভিযানে জব্দ করা ডিজেল/ছবি: সংগৃহীত

অভিযানকালে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন এলাকা থেকে মজুত করা ১৫টি ব্যারেলে মোট ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে মো. মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুত বা পাচার কার্যক্রম কঠোরভাবে দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ ধরনের অপরাধ প্রতিরোধে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

টিটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow