ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ন্যাটো জোটকে কাগুজে বাঘ বলে মন্তব্য করেছেন ট্রাম্প এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ বা সংঘাত শেষ হওয়ার পর তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি পুনর্বিবেচনার বাইরে চলে গেছে। ট্রাম্প আরও বলেন, আমি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম যে, তারা কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি জানেন। এছাড়া, যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বহরের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, এমনকি তাদের তো নৌবাহিনীও নেই। তারা খুব পুরোনো হয়ে গেছে। তাদের বিমানবাহী রণতরি ছিল, কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায়নি।
ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, ন্যাটো জোটকে কাগুজে বাঘ বলে মন্তব্য করেছেন ট্রাম্প এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ বা সংঘাত শেষ হওয়ার পর তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি পুনর্বিবেচনার বাইরে চলে গেছে।
ট্রাম্প আরও বলেন, আমি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম যে, তারা কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি জানেন।
এছাড়া, যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বহরের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, এমনকি তাদের তো নৌবাহিনীও নেই। তারা খুব পুরোনো হয়ে গেছে। তাদের বিমানবাহী রণতরি ছিল, কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায়নি।
What's Your Reaction?