‘ন্যায্য বেতনকাঠামো ও সাংবাদিকদের পাওনা নিশ্চিতের দাবি’
অবিলম্বে সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ, সঠিক সময়ে বেতনভাতা প্রদান ও অবসরকালীন ভাতা চালুর দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা। শুক্রবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষ্যে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় তারা এই দাবি জানান। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী, ফরিদ আক্তার পরাগ, সাংবাদিক মাহবুব হুসাইন প্রমুখ। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার ও দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই। ন্যায্য বেতন কাঠামো ঠিক করে যৌক্তিক পরিমাণে বেতনভাতা নির্ধারণ, সব সাংবাদিককে বেতন ভাতার আওতায় আনা এবং ওয়েজবোর্
অবিলম্বে সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ, সঠিক সময়ে বেতনভাতা প্রদান ও অবসরকালীন ভাতা চালুর দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা।
শুক্রবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষ্যে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় তারা এই দাবি জানান।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী, ফরিদ আক্তার পরাগ, সাংবাদিক মাহবুব হুসাইন প্রমুখ। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার ও দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই।
ন্যায্য বেতন কাঠামো ঠিক করে যৌক্তিক পরিমাণে বেতনভাতা নির্ধারণ, সব সাংবাদিককে বেতন ভাতার আওতায় আনা এবং ওয়েজবোর্ড কার্যকর করার জোর দাবি জানান তিনি।
ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না। তারা তাদের প্রকৃত শ্রমের মূল্য পান না। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েজবোর্ড হলেও সেখানেও রয়েছে শুভংকরের ফাঁকি, কখনই ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেওয়া হয় না।
তিনি বলেন, অতিদ্রুত সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো ঠিক করে বেতন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন ভাতা চালু করতে হবে।
What's Your Reaction?