নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটার শ্রমিকের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাচই-ধানাইড় গ্রামে অবস্থিত ‘আগুন ব্রিকস্’ নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. দাউদ গাজী (৫২)। তিনি খুলনার পাইকগাছা থানার গড়ইখালী গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ লোহাগড়া উপজেলার ‘আগুন ব্রিকস্’ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ইট তৈরির মাটি ভেজানোর জন্য পানির মোটর চালু করছিলেন দাউদ গাজী। কাজ চলাকালীন সময় হটাৎ করে মোটরটি বন্ধ হয়ে গেলে তিনি ভেজা কাপড়ে মোটরের সুইচ চালু করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটার শ্রমিকের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাচই-ধানাইড় গ্রামে অবস্থিত ‘আগুন ব্রিকস্’ নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. দাউদ গাজী (৫২)। তিনি খুলনার পাইকগাছা থানার গড়ইখালী গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ লোহাগড়া উপজেলার ‘আগুন ব্রিকস্’ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ইট তৈরির মাটি ভেজানোর জন্য পানির মোটর চালু করছিলেন দাউদ গাজী। কাজ চলাকালীন সময় হটাৎ করে মোটরটি বন্ধ হয়ে গেলে তিনি ভেজা কাপড়ে মোটরের সুইচ চালু করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow