পঙ্গু স্বামী ও শিশুকন্যা রেখে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও তিন বছর বয়সী শিশুকন্যাকে ফেলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্ত্রীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
ভুক্তভোগী রাজ্জাক শেখ (২৬) গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে মামার বাড়িতে বসবাস করেন।
জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে খুলনার রূপসা থানার শিয়ালী গ্রামের রহমান সরদারের মেয়ে রিম্পার (১৮) সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে।
বিয়ের আগে ইমাদ পরিবহনের একটি সড়ক দুর্ঘটনায় রাজ্জাক শেখের একটি পা কেটে ফেলতে হয়। এরপর থেকে তিনি অসুস্থ অবস্থায় ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিলেন।
রাজ্জাক অভিযোগ করেন, গত শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় এবং বিকেলে ফিরে আসার কথা জানান। কিন্তু বিকেলে বাড়ি ফিরে দেখেন স্ত্রী রিম্পা ঘরে নেই। পরে জানতে পারেন, তিনি কথিত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। ঘর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও তিন বছর বয়সী শিশুকন্যাকে ফেলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্ত্রীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
ভুক্তভোগী রাজ্জাক শেখ (২৬) গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে মামার বাড়িতে বসবাস করেন।
জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে খুলনার রূপসা থানার শিয়ালী গ্রামের রহমান সরদারের মেয়ে রিম্পার (১৮) সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে।
বিয়ের আগে ইমাদ পরিবহনের একটি সড়ক দুর্ঘটনায় রাজ্জাক শেখের একটি পা কেটে ফেলতে হয়। এরপর থেকে তিনি অসুস্থ অবস্থায় ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিলেন।
রাজ্জাক অভিযোগ করেন, গত শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় এবং বিকেলে ফিরে আসার কথা জানান। কিন্তু বিকেলে বাড়ি ফিরে দেখেন স্ত্রী রিম্পা ঘরে নেই। পরে জানতে পারেন, তিনি কথিত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। ঘর থেকে প্রায় এক লাখ টাকাও নিয়ে গেছেন বলে তার অভিযোগ।
পরদিন শনিবার রিম্পা ফোনে জানান, তিনি মুকসুদপুরে গিয়ে প্রেমিককে বিয়ে করেছেন এবং আর ফিরবেন না। ওই যুবকও ফোনে নিজেকে রিম্পার স্বামী দাবি করে শিগ্গিরই তালাকের কাগজপত্র পাঠানোর কথা জানান।
রাজ্জাক শেখ বলেন, আমাদের মধ্যে কখনো বড় ধরনের ঝগড়া হয়নি। ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলেও স্বাভাবিক সংসার চলছিল। আমি এখনো তাকে মেনে নিতে প্রস্তুত। ছোট বাচ্চাটির ভবিষ্যতের কথা ভেবে আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই।
তিনি আরও বলেন, বর্তমানে সন্তানটি তার মায়ের কাছে রয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন।
রিম্পার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার বাবা রহমান সরদার বলেন, পরিবার নিয়ে খুলনায় বসবাস করি, শুনেছি সে তার স্বামীর সঙ্গে কথা বলে চলে গেছে। আর কোনো কথা হয়নি এবং তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিনি।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।