পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

এসএসসি বিরাশিয়ান বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক বিরাশিয়ান উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন কান্না এবং আনিকা। অনুষ্ঠানে ফল উৎসবে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আনোয়ার আহমদ। স্মৃতিচারণায় অংশ নেন, খায়রুল আলম সুজন, সাংবাদিক মনজুর কাদের, ড. সেলিম উদ্দিন, ড. সুকান্ত ভট্টাচার্য, মামুনুর রশিদ, নজরুল ইসলাম আরজু, আব্দুল হাই হিলালী, হোসেন আল মাসুদ, সৈয়দা হাসনা হেনা, নাসরিন ইসলাম, কাজল দেব, কাজী তুহিন, আব্দুল মতিন চৌধুরী, শিখা দে, নাজিম উদ্দিন টিপু, শওকত আকবর, ফরিদসহ অন্যরা। অনুষ্ঠানে সাংবাদিক মনজুর কাদের মনজু বলেন, দেশব্যাপী আয়োজনের সাথে আমরা বিরাশিয়ান চট্টগ্রাম এর উদ্যোগে অনুষ্ঠিত হলো অনন্য অসাধারণ সুন্দর অনুষ্ঠান। এবারের আয়োজনের চমক ছিলো আগের দিন ৮২টি গাছের চারা রোপণ ও যথাযথ পরিচর্যার আয়োজন করা। আরো ছিলো সংগীতের মধুর সুরের ঝংকার। মধু মাস উপলক্ষে ফলের সমাহার আর বিকেলের নাস্তা চা আর রাতের খাবার। তিনি আরও বলেন, নগরীর হালিশহর সেটেলমেন্ট অ্যান্ড পাবলিক স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে ক

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

এসএসসি বিরাশিয়ান বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক বিরাশিয়ান উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন কান্না এবং আনিকা। অনুষ্ঠানে ফল উৎসবে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আনোয়ার আহমদ।

স্মৃতিচারণায় অংশ নেন, খায়রুল আলম সুজন, সাংবাদিক মনজুর কাদের, ড. সেলিম উদ্দিন, ড. সুকান্ত ভট্টাচার্য, মামুনুর রশিদ, নজরুল ইসলাম আরজু, আব্দুল হাই হিলালী, হোসেন আল মাসুদ, সৈয়দা হাসনা হেনা, নাসরিন ইসলাম, কাজল দেব, কাজী তুহিন, আব্দুল মতিন চৌধুরী, শিখা দে, নাজিম উদ্দিন টিপু, শওকত আকবর, ফরিদসহ অন্যরা।

অনুষ্ঠানে সাংবাদিক মনজুর কাদের মনজু বলেন, দেশব্যাপী আয়োজনের সাথে আমরা বিরাশিয়ান চট্টগ্রাম এর উদ্যোগে অনুষ্ঠিত হলো অনন্য অসাধারণ সুন্দর অনুষ্ঠান। এবারের আয়োজনের চমক ছিলো আগের দিন ৮২টি গাছের চারা রোপণ ও যথাযথ পরিচর্যার আয়োজন করা। আরো ছিলো সংগীতের মধুর সুরের ঝংকার। মধু মাস উপলক্ষে ফলের সমাহার আর বিকেলের নাস্তা চা আর রাতের খাবার।

তিনি আরও বলেন, নগরীর হালিশহর সেটেলমেন্ট অ্যান্ড পাবলিক স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮২টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এ কর্মসূচি পরিচালিত হবে।

অনুষ্ঠানে অংশ নিয়ে এসএসসি বিরাশিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী বলেন, আমাদের এসএসসি সাল ১৯৮২। অনেকের বয়স প্রায় ৬০ আর অনেকের ৬০ এর এক/দুই অংকের নিচে। সরকারি বেসরকারি চাকরি শেষে অনেকে অবসরে আর কেউ কেউ মাস কয়েক বা চার ছয়েক বাকি আছে। ব্যবসায়ীদের অবশ্যই ভিন্ন কথা আরও কিছুদিন চলবে।

আমরা অনন্য বিরাশিয়ান। একজায়গায় হলে জমজমাট আড্ডা আর মাস্তি মজা খুনসুটি চলে। সবাই যেন নবম দশম শ্রেণির কিশোর কিশোরী। ঠিক যেমনটি সেই আশির দশকে আমরা স্কুল বন্ধুদের সাথে করেছি। অদম্য ও উচ্ছ্বাস ভরা উচ্ছল তরুণ তরুণী। বয়স যেন সবার তেরো চৌদ্দ। বয়স ষাট হলেও মন এর বয়স সর্বোচ্চ চৌদ্দ যেন সবার। মজার ব্যাপার হলো সেই সময় ছিলো শুধু স্কুলের গণ্ডির বন্ধুদের সঙ্গে। কিন্তু এখন সারা বাংলাদেশব্যাপী সবাই এক এবং একটা মঞ্চ এসএসসি বিরাশিয়ান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow