পটুয়াখালীতে তেলের দোকানে অভিযান, জরিমানা

পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় ‘মৃর্ধা ট্রেডার্স’ নামের একটি তেলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর ১টা সময় অভিযানে তেল বিক্রির হিসাব সংরক্ষণে গরমিল এবং দোকানের ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, দোকানটি বন্ধ করে ভিতরে বিভিন্ন ড্রামে অকটেন, ডিজেল ও পেট্রোল মজুত ছিল। তবে বিক্রির হিসাবের সঙ্গে মজুদের মিল না থাকায় অনিয়ম ধরা পড়ে। অভিযান পরিচালনা শেষে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, তার দোকানে তেল হিসাব সঠিকভাবে রাখছেন না এবং পৌরসভার ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা এবং স্থানীয় সরকার আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, এর আগেও একই দোকানকে অনিয়মের কারণে জরিমানা করা হয়েছিল। পুনরায় একই অপরাধ করায় প্রশাসন এ ব্যবস্থা নেয়। মাহমুদ হাসান রায়হান/আরএইচ/জেআইএম

পটুয়াখালীতে তেলের দোকানে অভিযান, জরিমানা

পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় ‘মৃর্ধা ট্রেডার্স’ নামের একটি তেলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর ১টা সময় অভিযানে তেল বিক্রির হিসাব সংরক্ষণে গরমিল এবং দোকানের ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, দোকানটি বন্ধ করে ভিতরে বিভিন্ন ড্রামে অকটেন, ডিজেল ও পেট্রোল মজুত ছিল। তবে বিক্রির হিসাবের সঙ্গে মজুদের মিল না থাকায় অনিয়ম ধরা পড়ে।

পটুয়াখালীতে তেলের দোকানে অভিযান, জরিমানা

অভিযান পরিচালনা শেষে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, তার দোকানে তেল হিসাব সঠিকভাবে রাখছেন না এবং পৌরসভার ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা এবং স্থানীয় সরকার আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, এর আগেও একই দোকানকে অনিয়মের কারণে জরিমানা করা হয়েছিল। পুনরায় একই অপরাধ করায় প্রশাসন এ ব্যবস্থা নেয়।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow