পটুয়াখালীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে মজিবর সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর ওই এলাকার মৃত আয়নাল সরদারের ছেলে। স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন মজিবর সরদার। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের আঘাতে তার শরীরের বাম পাশের একটি অংশ ঝলসে যায়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাহমুদ হাসান রায়হান/এএইচ/এএসএম

পটুয়াখালীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে মজিবর সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর ওই এলাকার মৃত আয়নাল সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন মজিবর সরদার। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের আঘাতে তার শরীরের বাম পাশের একটি অংশ ঝলসে যায়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহমুদ হাসান রায়হান/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow