পটুয়াখালীতে ৯ম চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পটুয়াখালীর দুমকি চরগরবদী-বাউফলের বগা এলাকায় প্রস্তাবিত ৯ম চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন তিনি।  জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বগা এলাকায় সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নদীর পশ্চিমপাড়ে দুমকি অংশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত পথসভায় অংশ নেন। সেতুমন্ত্রী জানান, বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ ফেরিঘাটে ভোগান্তির শিকার হয়ে সেতু নির্মাণের আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন এবং শিশু আবিরার জন্য উপহারও পাঠিয়েছেন। এ সময় মন্ত্রী আশ্বস্ত করেন, চলতি বছরের (২০২৬) শেষে অথবা আগামী বছরের (২০২৭) শুরুতে এই স্বপ্নের বগা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। পথসভায় উপস্থিত ছিলেন, পটুয়াখালী-১ আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনের এমপি শফিকুল ইসলাম মাসুদ, জেলা

পটুয়াখালীতে ৯ম চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পটুয়াখালীর দুমকি চরগরবদী-বাউফলের বগা এলাকায় প্রস্তাবিত ৯ম চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন তিনি। 

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বগা এলাকায় সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নদীর পশ্চিমপাড়ে দুমকি অংশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত পথসভায় অংশ নেন।

সেতুমন্ত্রী জানান, বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ ফেরিঘাটে ভোগান্তির শিকার হয়ে সেতু নির্মাণের আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন এবং শিশু আবিরার জন্য উপহারও পাঠিয়েছেন।

এ সময় মন্ত্রী আশ্বস্ত করেন, চলতি বছরের (২০২৬) শেষে অথবা আগামী বছরের (২০২৭) শুরুতে এই স্বপ্নের বগা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

পথসভায় উপস্থিত ছিলেন, পটুয়াখালী-১ আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনের এমপি শফিকুল ইসলাম মাসুদ, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার, জেলা পুলিশ সুপার, জেলা বিএনপি, দুমকি উপজেলা ও বাউফল উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

পথসভা শেষে মন্ত্রী গাড়িবহর নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন।

পটুয়াখালীর দুমকি ও বাউফলের বগা লোহালিয়া নদীতে বাংলাদেশ-চীন নবম মৈত্রী সেতু বিগত সরকারের আমলে নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

দলীয় সূত্রগুলো জানায়, পটুয়াখালীর বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবিরা বিনতে মাহমুদ কিছুদিন আগে একজন অসুস্থ রোগীর সাথে যাওয়ার সময় ফেরিঘাটে দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন। এ অভিজ্ঞতা থেকেই ব্যথিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি খোলা চিঠি লিখে বগা সেতু নির্মাণের আকুতি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow