পরশুরাম সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নাইজেরীয় নাগরিক আটক
ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় সুমন নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে রাত ১০টার দিকে তাকে পরশুরাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম অস্টিন (৩৯)। তিনি নাইজেরিয়ার নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানান, তার স্ত্রী অসুস্থ। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে দালালের সহায়তায় অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। আটক ব্যক্তির পাসপোর্ট পর্যালোচনায় জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে তিনি বিমানযোগে নাইজেরিয়া থেকে ঢাকায় আসেন। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভিসা জটিলতায় পড়ে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, দালালের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অস্টিন নিজকালিকাপুর সীমান্তবর্তী সুমনের বাড়িতে আশ্রয় নেন। সন্ধ্যার পর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে তিনি সেখানে অপেক্ষা করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানালে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা
ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় সুমন নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে রাত ১০টার দিকে তাকে পরশুরাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তির নাম অস্টিন (৩৯)। তিনি নাইজেরিয়ার নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানান, তার স্ত্রী অসুস্থ। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে দালালের সহায়তায় অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন।
আটক ব্যক্তির পাসপোর্ট পর্যালোচনায় জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে তিনি বিমানযোগে নাইজেরিয়া থেকে ঢাকায় আসেন। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভিসা জটিলতায় পড়ে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, দালালের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অস্টিন নিজকালিকাপুর সীমান্তবর্তী সুমনের বাড়িতে আশ্রয় নেন। সন্ধ্যার পর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে তিনি সেখানে অপেক্ষা করছিলেন।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানালে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
ফেনী বিজিবি সূত্রে জানা গেছে, আটককালে অস্টিনের কাছ থেকে একটি হাতঘড়ি, একটি মোবাইল ফোন এবং ব্যবহৃত পোশাকসহ কয়েকটি ব্যক্তিগত সামগ্রী জব্দ করা হয়েছে।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান কালবেলাকে বলেন, অবৈধভাবে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টার সময় নাইজেরীয় নাগরিক অস্টিনকে আটক করা হয়েছে। পরে তাকে পরশুরাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রের দাবি, নিজকালিকাপুর সীমান্ত দিয়ে সুমন, কবীর, মোতালেব ও মজনুসহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নাইজেরীয় নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিককে অবৈধভাবে ভারতে পাচার করে আসছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?