পরামর্শমূলক কর্মসূচির আয়োজন নর্থ সাউথ ইউনিভার্সিটির
নর্থ সাউথ ইউনিভার্সিটির ইএইএস প্লাস সেন্টার, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র সহযোগিতায় ‘কমপ্রিহেনসিভ সার্টিফিকেট কোর্স অন অক্যুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ফর আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস, অ্যান্ড আদার প্রফেশনালস/প্র্যাকটিশনার্স’ শীর্ষক চলমান প্রকল্পের আওতায় একটি পরামর্শমূলক কর্মসূচি সফলভাবে আয়োজন করেছে। সম্প্রতি কর্মসূচিটি সকাল ৯:০০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)-এর অতিরিক্ত মহাপরিদর্শক জনাব আরিফ আহমেদ খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নেসার ইউ. আহমেদ। কর্মসূচিতে দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের প্রতিনিধিদের মধ্যে নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এপিলিয়ন গ্রুপ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, শ্রম ও কর্ম
নর্থ সাউথ ইউনিভার্সিটির ইএইএস প্লাস সেন্টার, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র সহযোগিতায় ‘কমপ্রিহেনসিভ সার্টিফিকেট কোর্স অন অক্যুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ফর আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস, অ্যান্ড আদার প্রফেশনালস/প্র্যাকটিশনার্স’ শীর্ষক চলমান প্রকল্পের আওতায় একটি পরামর্শমূলক কর্মসূচি সফলভাবে আয়োজন করেছে।
সম্প্রতি কর্মসূচিটি সকাল ৯:০০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)-এর অতিরিক্ত মহাপরিদর্শক জনাব আরিফ আহমেদ খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নেসার ইউ. আহমেদ।
কর্মসূচিতে দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের প্রতিনিধিদের মধ্যে নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এপিলিয়ন গ্রুপ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মোনাকো লিমিটেড, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বিকেএমইএ এবং দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান যেমন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বিইউইটি) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি শিল্পখাতের বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের উপস্থিতি কর্মসূচিকে আরও সমৃদ্ধ করে।
অধ্যাপক নেসার ইউ. আহমেদ তার বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির একাডেমিক উৎকর্ষতা অর্জনে ধারাবাহিক অঙ্গীকার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থাগুলোর সঙ্গে দৃঢ় সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। আইএলও’র পক্ষে বক্তব্য প্রদান করেন লেবার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস (এলএডব্লিউসি) ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান। তিনি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য এনএসইউ’র প্রশংসা করেন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যমান উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহে আইএলও’র অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
উদ্যোগটি আইএলও’র ‘অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ প্রকল্পের অংশ, যা ইউরোপীয় ইউনিয়নের টিম ইউরোপ ইনিশিয়েটিভ, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন এবং কানাডার সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রস্তাবিত কোর্স মডিউল উপস্থাপন। ড. মাহমুদ এ. শরীফ এবং জনাব শাহরিয়ার ইকবাল রাজ কোর্স কারিকুলামের কাঠামো উপস্থাপন করেন, যেখানে কোর্সটির উদ্দেশ্য, গঠন এবং সমসাময়িক অকুপেশনাল সেফটি অ্যান্ড হেল্থ বিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রণীত বিভিন্ন উপাদান তুলে ধরা হয়।
উপস্থাপনার পর একটি ইন্টারঅ্যাকটিভ পরামর্শ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন। আলোচনায় কোর্স পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা, অধিক সংখ্যক অংশগ্রহণকারীর জন্য সহজপ্রাপ্যতা বৃদ্ধি, পেশাগত রোগসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা এবং প্রশিক্ষণের সময়সীমা বৃদ্ধি করে শিক্ষণফল আরও কার্যকর করার সুপারিশ করা হয়।
সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এই উদ্যোগটি বাংলাদেশে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি সমন্বিত শিক্ষামূলক কার্যক্রম উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
What's Your Reaction?