পরিচ্ছন্ন সিলেট গড়তে সবার সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের কাজ আমাদের ঠিকমতো করতে হবে। আপনাদের মতো কিছু লোক ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে। আমরা সেসব দেখতে চাই না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করতে চাই। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের জন্য কাজ করার বিভিন্ন দায়িত্ব পেয়েছি। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। যার যে দায়িত্ব আছে, তা বিশেষ গুরুত্ব দিয়ে সঠিকভাবে পালন করতে হবে। বিশেষ করে উন্নয়ন সংস্থাগুলোকে দ্রুত ও মানসম্মতভাবে উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভায় সিলেটের দুজন মন্ত্রী দায়িত্ব পালন করছেন। তাদের একজন এ সিটির সাবেক মেয়র। এই প্রেক্ষাপটে প্রশাসনের ওপর জনগণের প্রত্যাশা আরও বেড়ে গেছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের কাজ আমাদের ঠিকমতো করতে হবে। আপনাদের মতো কিছু লোক ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে। আমরা সেসব দেখতে চাই না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করতে চাই।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের জন্য কাজ করার বিভিন্ন দায়িত্ব পেয়েছি। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। যার যে দায়িত্ব আছে, তা বিশেষ গুরুত্ব দিয়ে সঠিকভাবে পালন করতে হবে। বিশেষ করে উন্নয়ন সংস্থাগুলোকে দ্রুত ও মানসম্মতভাবে উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভায় সিলেটের দুজন মন্ত্রী দায়িত্ব পালন করছেন। তাদের একজন এ সিটির সাবেক মেয়র। এই প্রেক্ষাপটে প্রশাসনের ওপর জনগণের প্রত্যাশা আরও বেড়ে গেছে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এরপর বিকেল ৩টার দিকে নগরীর নয়াসড়কে সিলেট সিটি করপোরেশনের ৮টি ওয়ার্ডে একযোগে বিশেষ মশক নিধন অভিযান উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মশক নিধন কার্যক্রম উদ্বোধনের পূর্বে তিনি বলেন, দেশবাসী ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর একটি নগরী গড়তে মশক নিধনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই নগরীর মানুষ মশার কামড়ে অতিষ্ঠ। আমি এ যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে চাই। দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় মশক নিধন অভিযান শুরু করেছি।
সুন্দর নগর গড়তে সবার সহযোগিতা চেয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুন্দর নগর গড়া সম্ভব নয়। নগরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা আবর্জনা ফেললে সিটি করপোরেশন চাইলেও নগর পরিষ্কার রাখতে পারবে না। আপনারা যথাস্থানে ময়লা ফেলবেন। সিটি করপোরেশন ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে।
রাস্তায় ময়লা না ফেলতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা একটি ডাস্টবিনে আবর্জনা ফেলবেন। পরে সেগুলো সিটি করপোরেশনের গাড়িতে তুলে দেবেন।
What's Your Reaction?