পরিবেশ দিবসে গাছের চারা উপহার পেলেন নবদম্পতি
গয়না, শাড়ি-পাঞ্জাবি বা অন্য কোনো উপহার নয়, বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে উপহার হিসেবে দেওয়া হলো নানান জাতের গাছের চারা। বিশ্ব পরিবেশ দিবসে এমনই ব্যতিক্রমী উপহার পেলেন বর-কনে। শুক্রবার (৫ জুন) দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। এদিন উপজেলার তালম ইউনিয়নের পারিল গ্রামের আব্দুল লতিফের ছেলে পেশায় গণমাধ্যমকর্মী হাদিউল হৃদয়ের সঙ্গে একই উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়। সেখানে মাহবুব ইসলাম পলাশ নামে আমন্ত্রিত একজন নবদম্পতিকে বিভিন্ন গাছের চারা উপহার দেন। মাহবুব ইসলাম পলাশ ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। তিনি নবদম্পতিকে গাছের চারা উপহার দিয়ে বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য অনুসঙ্গ। আর তাই প্রথাগত ধারণা থেকে বের হয়ে ব্যতিক্রমী উপহার দেওয়ার চেষ্টা করেছি। যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক। তিনি বলেন, আমরা তীব্র তাপদাহে বৃক্ষের উপকারিতা অনুভব করেতে পারছি। যেহেতু এখন বর্ষা মৌসুম বৃক্ষরোপণের সময় চলছে, তাই
গয়না, শাড়ি-পাঞ্জাবি বা অন্য কোনো উপহার নয়, বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে উপহার হিসেবে দেওয়া হলো নানান জাতের গাছের চারা। বিশ্ব পরিবেশ দিবসে এমনই ব্যতিক্রমী উপহার পেলেন বর-কনে।
শুক্রবার (৫ জুন) দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।
এদিন উপজেলার তালম ইউনিয়নের পারিল গ্রামের আব্দুল লতিফের ছেলে পেশায় গণমাধ্যমকর্মী হাদিউল হৃদয়ের সঙ্গে একই উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়। সেখানে মাহবুব ইসলাম পলাশ নামে আমন্ত্রিত একজন নবদম্পতিকে বিভিন্ন গাছের চারা উপহার দেন।
মাহবুব ইসলাম পলাশ ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। তিনি নবদম্পতিকে গাছের চারা উপহার দিয়ে বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য অনুসঙ্গ। আর তাই প্রথাগত ধারণা থেকে বের হয়ে ব্যতিক্রমী উপহার দেওয়ার চেষ্টা করেছি। যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক।
তিনি বলেন, আমরা তীব্র তাপদাহে বৃক্ষের উপকারিতা অনুভব করেতে পারছি। যেহেতু এখন বর্ষা মৌসুম বৃক্ষরোপণের সময় চলছে, তাই সর্বসাধারণের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা এমন ব্যতিক্রমী উপহার নিয়ে হাজির হয়েছি।
বর হাদিউল হৃদয় বলেন, বিয়ের উপহার হিসেবে গাছ পাবো, কখনো ভাবিনি। এ গাছগুলো আগামীদিনে আমার পরিবারের যেমন কাজে লাগবে, তেমনই পরিবেশ রক্ষায়ও বেশ সহায়ক হবে।
এম এ মালেক/এমকেআর
What's Your Reaction?