পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় খুলনায় বিক্ষোভ

পরীক্ষার্থীদের ‌‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার শিববাড়ী মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগের দাবিও করেন তারা। আন্দোলনকারী রাতুল, শিহাব, তুলনা, ঐশী, জুয়েলসহ একাধিক শিক্ষার্থীর ভাষ্য, ‌‘দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। টানা বৃষ্টির কারণে দুর্ঘটনায় কেউ রাস্তায় পড়ে গেছেন, আবার কারও প্রবেশপত্র বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত না নিয়ে উল্টো শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে। এমন শিক্ষামন্ত্রী আমরা চাই না।’ নগরীর সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শিববাড়ী মোড়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের নজরদারি রয়েছে।’ আরিফুর রহমান/এসআর  

পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় খুলনায় বিক্ষোভ
পরীক্ষার্থীদের ‌‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার শিববাড়ী মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় পরীক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগের দাবিও করেন তারা।

আন্দোলনকারী রাতুল, শিহাব, তুলনা, ঐশী, জুয়েলসহ একাধিক শিক্ষার্থীর ভাষ্য, ‌‘দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। টানা বৃষ্টির কারণে দুর্ঘটনায় কেউ রাস্তায় পড়ে গেছেন, আবার কারও প্রবেশপত্র বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত না নিয়ে উল্টো শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে। এমন শিক্ষামন্ত্রী আমরা চাই না।’

নগরীর সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শিববাড়ী মোড়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের নজরদারি রয়েছে।’

আরিফুর রহমান/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow