পরী মণির অস্ত্রোপচার, আদালতে অনুপস্থিত থাকায় পিছোল জেরা
সাভারের বোট ক্লাবে মারধর ও হত্যাচেষ্টা মামলার জেরায় আবারও অনুপস্থিত চিত্রনায়িকা পরী মণি। সম্প্রতি অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করানোয় তিনি অসুস্থ, তাই মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আদালতে হাজির হতে পারেননি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৯ আগস্ট জেরার পরবর্তী দিন ধার্য করেছেন। পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, চিকিৎসকের পরামর্শে নায়িকা এখন পূর্ণ বিশ্রামে আছেন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। এর আগেও সন্তানের অসুস্থতা ও নিজের শারীরিক কারণে একাধিকবার এই মামলার জেরা পিছিয়েছে। মামলার প্রেক্ষাপট ২০২১ সালের জুনে সাভারের বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছিলেন পরী মণি। সেই মামলার বিচারকাজ ও জেরা চলমান থাকলেও নায়িকার অসুস্থতায় তা ফের দীর্ঘায়িত হলো।
সাভারের বোট ক্লাবে মারধর ও হত্যাচেষ্টা মামলার জেরায় আবারও অনুপস্থিত চিত্রনায়িকা পরী মণি। সম্প্রতি অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করানোয় তিনি অসুস্থ, তাই মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আদালতে হাজির হতে পারেননি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৯ আগস্ট জেরার পরবর্তী দিন ধার্য করেছেন।
পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, চিকিৎসকের পরামর্শে নায়িকা এখন পূর্ণ বিশ্রামে আছেন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। এর আগেও সন্তানের অসুস্থতা ও নিজের শারীরিক কারণে একাধিকবার এই মামলার জেরা পিছিয়েছে।
মামলার প্রেক্ষাপট ২০২১ সালের জুনে সাভারের বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছিলেন পরী মণি। সেই মামলার বিচারকাজ ও জেরা চলমান থাকলেও নায়িকার অসুস্থতায় তা ফের দীর্ঘায়িত হলো।
What's Your Reaction?