পলাতক কৃষকলীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আশ্রাফুল ইসলাম (৩৮) রহিমপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মুরাদনগর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি আশ্রাফুল। এ মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক আসামির বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।