পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৮ মে) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের চাহিদার চেয়ে বেশি পরিমাণে পশু মজুত রয়েছে। কাজেই বাইরে থেকে কোরবানির পশু আনার দরকার নেই। চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে সক্ষম হবো। তিনি বলেন, পশুর বাজার ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে, সে অনুযায়ী প্রত্যেক হাটে ভেটেরিনারি চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন। চোরাই পথে পশু আসা বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু কোনোভাবেই যাতে বাইরে থেকে অবৈধ পথে প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবিকে জানানো হয়েছে। পরে নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল খেলার উদ্বোধন করেন সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে দুটি দলের আলাদা খেলা অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৮ মে) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের চাহিদার চেয়ে বেশি পরিমাণে পশু মজুত রয়েছে। কাজেই বাইরে থেকে কোরবানির পশু আনার দরকার নেই। চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে সক্ষম হবো।

তিনি বলেন, পশুর বাজার ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে, সে অনুযায়ী প্রত্যেক হাটে ভেটেরিনারি চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন।

চোরাই পথে পশু আসা বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু কোনোভাবেই যাতে বাইরে থেকে অবৈধ পথে প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবিকে জানানো হয়েছে।

পরে নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল খেলার উদ্বোধন করেন সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে দুটি দলের আলাদা খেলা অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow