পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

পাবনার সাঁথিয়ায় একটি অস্থায়ী পশুর হাটের ইজারাকে (নিলাম) কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ বেলা ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার অধীন ইছামতী নদীর তীরের ডাইকসংলগ্ন পরিত্যক্ত জায়গায় একটি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নেয় পৌর প্রশাসন। জেলা প্রশাসকের অনুমতি মেলার পর মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ হলরুমে এই হাটের প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়। ২০ হাজার টাকা জামানত দিয়ে মোট ২৬ জন দরদাতা এই প্রক্রিয়ায় অংশ নেন। তবে নিলাম চলাকালেই বিএনপি ও জামায়াত সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশিফ রায়হান ইজারা কার্যক্রম স্থগিত করেন। বৃহস্পতিবার সকাল ৯টায় পুনরায় নিলামের ডাক দেওয়া হলে দুই পক্ষের মধ্যে আবারও বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মী

পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

পাবনার সাঁথিয়ায় একটি অস্থায়ী পশুর হাটের ইজারাকে (নিলাম) কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ বেলা ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার অধীন ইছামতী নদীর তীরের ডাইকসংলগ্ন পরিত্যক্ত জায়গায় একটি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নেয় পৌর প্রশাসন। জেলা প্রশাসকের অনুমতি মেলার পর মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ হলরুমে এই হাটের প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়। ২০ হাজার টাকা জামানত দিয়ে মোট ২৬ জন দরদাতা এই প্রক্রিয়ায় অংশ নেন। তবে নিলাম চলাকালেই বিএনপি ও জামায়াত সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশিফ রায়হান ইজারা কার্যক্রম স্থগিত করেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় পুনরায় নিলামের ডাক দেওয়া হলে দুই পক্ষের মধ্যে আবারও বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা নিলাম বর্জন করে হলরুম থেকে বেরিয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় আজ বেলা ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

এ বিষয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমানের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান অভিযোগ করেন, পশুর হাট নিয়ে উন্মুক্ত নিলামের আয়োজন করা হলেও প্রশাসনের কিছু মহলের যোগসাজশে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম পাল্টা অভিযোগ করে বলেন, ‘পৌর প্রশাসনের আহ্বানে আমরা নিলামে অংশ নিতে গিয়েছিলাম। কিন্তু জামায়াতের নেতা-কর্মীরা আমাদের গালিগালাজ ও হুমকি দেওয়ায় আমরা নিলাম বর্জন করতে বাধ্য হই।’

এ বিষয়ে সাঁথিয়া পৌরসভার অধীন বোয়াইলমারী হাটের ইজারাদার সাদ্দাম হোসেন বলেন, ইছামতী নদীর ডাইকের পাশে কোনো অস্থায়ী হাট বসবে না। সোমবার (২৫ মে) থেকে বোয়াইলমারী পেঁয়াজ হাটেই পশুর হাট বসানো হবে।

সার্বিক বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, ‘ইছামতী নদীর ডাইকের পাশে এখনো কোনো পক্ষকে ইজারা দেওয়া হয়নি। হাটকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থাকায় জনস্বার্থে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

আলমগীর হোসাইন নাবিল/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow