পশ্চিমবঙ্গে দুই আসনে লড়বেন শুভেন্দু, প্রতিদ্বন্দ্বী মমতা

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার হলদিয়া মহকুমা কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়ন জমা দেন। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নন্দীগ্রামে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং ফল ঘোষণা হবে ৪ মে। শুভেন্দু অধিকারী এবার দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকেও নির্বাচন করছেন। এই আসনে তার প্রধান প্রতিপক্ষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভবানীপুরে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি উভয় আসন থেকেই জয়ের আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে তিনি মমতা ব্যানার্জীকে পরাজিত করেছিলেন।

পশ্চিমবঙ্গে দুই আসনে লড়বেন শুভেন্দু, প্রতিদ্বন্দ্বী মমতা

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার হলদিয়া মহকুমা কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়ন জমা দেন। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নন্দীগ্রামে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং ফল ঘোষণা হবে ৪ মে।

শুভেন্দু অধিকারী এবার দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকেও নির্বাচন করছেন। এই আসনে তার প্রধান প্রতিপক্ষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভবানীপুরে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।

মনোনয়ন জমা দেওয়ার পর তিনি উভয় আসন থেকেই জয়ের আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে তিনি মমতা ব্যানার্জীকে পরাজিত করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow