পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (৩ জুন) রাতে এ ঘটনা ঘটে। আটক শরিফুল ইসলাম নাটোর সদর থানার ছাত্রী ইউনিয়নের মদনহাট গ্রামের আব্বাস আলীর ছেলে। গ্রামবাসী জানায়, মঙ্গলবার (২ জুন) বিকেলে মদনহাট গ্রামে পাঁচ বছরের ওই শিশু নানির সঙ্গে ঘাস কাটতে যায়। এরই মধ্যে শরিফুল ইসলাম শিশুটিকে পার্শ্ববর্তী মদনহাট প্রাইমারি স্কুলে নিয়ে ধর্ষণ করেন। এতে শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত গ্রামবাসী শরিফুল ইসলামকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ শরিফুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, শরিফুল ইসলামকে আটক করে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির মাকে বাদী হয়ে মামলা করার জন্য থানায় আসতে বলা হয়েছে। রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (৩ জুন) রাতে এ ঘটনা ঘটে। আটক শরিফুল ইসলাম নাটোর সদর থানার ছাত্রী ইউনিয়নের মদনহাট গ্রামের আব্বাস আলীর ছেলে।

গ্রামবাসী জানায়, মঙ্গলবার (২ জুন) বিকেলে মদনহাট গ্রামে পাঁচ বছরের ওই শিশু নানির সঙ্গে ঘাস কাটতে যায়। এরই মধ্যে শরিফুল ইসলাম শিশুটিকে পার্শ্ববর্তী মদনহাট প্রাইমারি স্কুলে নিয়ে ধর্ষণ করেন। এতে শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানাজানি হলে উত্তেজিত গ্রামবাসী শরিফুল ইসলামকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ শরিফুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, শরিফুল ইসলামকে আটক করে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির মাকে বাদী হয়ে মামলা করার জন্য থানায় আসতে বলা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow