পাংশার সব কেন্দ্রে দুপুরেই পৌঁছেছে ভোটের সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় দুপুর ২ টার মধ্যেই সব ভোটকেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন। সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা যথাযথভাবে সরঞ্জামাদি বুঝে নিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যালট বাক্স, ব্যালট পেপার ও কেন্দ্রভিত্তিক ভোটার তালিকাসহ অন্যান্য সরঞ্জাম বুঝিয়ে দেন। পরে আনসার ভিডিপি সদস্য ও পুলিশের নিরাপত্তায় গাড়িযোগে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাংশা উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৭টি এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১০০ জন।

পাংশার সব কেন্দ্রে দুপুরেই পৌঁছেছে ভোটের সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় দুপুর ২ টার মধ্যেই সব ভোটকেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন।

সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা যথাযথভাবে সরঞ্জামাদি বুঝে নিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যালট বাক্স, ব্যালট পেপার ও কেন্দ্রভিত্তিক ভোটার তালিকাসহ অন্যান্য সরঞ্জাম বুঝিয়ে দেন।

পরে আনসার ভিডিপি সদস্য ও পুলিশের নিরাপত্তায় গাড়িযোগে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাংশা উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৭টি এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১০০ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাংশা উপজেলায় দুপুর ২টার মধ্যেই সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই প্রস্তুতি সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি”।

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা হবে। আশা করছি, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow